সাতক্ষীরা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলায় এক বিধবাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার মধ্যরাতে উপজেলার পরানদহা গ্রামে তার নিজ বাড়িতে এ হত্যাকা- ঘটে। নিহত জোহরবান বিবি (৬৫) ওই গ্রামের মৃত সুজাউদ্দীনের স্ত্রী।
শরিকদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধের জের ধরে এ হত্যাকা- ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার এস আই শরীফ মিয়াজি সাংবাদিকদের জানান, শরিকদের সঙ্গে জোহরবান বিবির এই বিরোধ স¤প্রতি তীব্র হয়। এরই মধ্যে বুধবার গভীর রাতে জোহরবান বিবিকে তার ঘরের বারান্দায় ধারালো দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৯০৯ ঘ.
bdnews24