২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে ১ কেজি হেরোইনসহ ১ মহিলা গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ি উপজেলার হাটপাড়া ঘাট এলাকা থেকে এক কেজি হেরোইনসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার হাটপাড়া ঘাট এলাকা থেকে এক কেজি হেরোইনসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি’র সদস্যরা । গ্রেপ্তারকৃত টগরী খাতুন (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামের ওমর আলীর স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আবু নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে গোদাগাড়ী বিওপির বিজিবি সদস্যরা টগরী খাতুনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত টগরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২২ঘ.