২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের গণতন্ত্র দ. এশিয়ার অনেক দেশের চেয়ে ভালো’

বাংলাদেশের গণতন্ত্র দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তুলনায় ভালো বলে মনে করে কমনওয়েলথ লোকাল গভর্নমেন্ট ফোরাম (সিএলজিএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের গণতন্ত্র দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তুলনায় ভালো বলে মনে করে কমনওয়েলথ লোকাল গভর্নমেন্ট ফোরাম (সিএলজিএফ)। বৃহস্পতিবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সিএলজিএফের মহাসচিব কার্ল রাইট সাংবাদিকদের বলেন, “মালদ্বীপ ও পাকিস্তানে এখন সমস্যা চলছে। মিয়ানমারে রাজনৈতিক সংকট উত্তরণের প্রক্রিয়া চালু হয়েছে। এদের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে।” রাইট জানান, বাংলাদেশ আগামী বছর স্থানীয় সরকার সম্মেলনের আয়োজন করবে যাতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্থানীয় সরকার মন্ত্রী ও মেয়ররা অংশ নিয়ে মতবিনিময় করবেন। রাইট বলেন, “কমনওয়েলথ স্থানীয় সরকার ব্যবস্থাকে জোরদার করতে আরও ভালোভাবে কী ভাবে কারিগরি সহায়তা করতে পারে তা দেখতে করতে আমি এসেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএসজেড/এসইউ/১৪৪২ ঘ.