ঝিনাইদহ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী শহিদুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার তাকে উদ্ধারের সময় অপহরণকারী দলের সদস্য এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার আনন্দপুর গ্রামে।
উদ্ধার হওয়া ব্যবসায়ী শহিদুল আলমগাঙ্গা উপজেলার জামজামি গ্রামের ভাদু ম-লের ছেলে।
গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রাম থেকে তাকে অপহরণ করে মোবাইল ফোনে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
হরিণাকুন্ড থানার ওসি আবুল খায়ের তালুকদার জানান, অপহরণের পর শহিদুলকে ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ধনু ম-লর বাড়িতে আটকে রাখে তারা।
“আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও অপহরণকারী বাহিনীর সদস্য এনামুলকে গ্রেপ্তার করে”, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১২০ঘ.
bdnews24