২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবকণ্ঠের সম্পাদক হলেন শাহজাহান সরদার

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শাহজাহান সরদার প্রকাশিতব্য দৈনিক মানবকণ্ঠে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শাহজাহান সরদার প্রকাশিতব্য দৈনিক মানবকণ্ঠে যোগ দিয়েছেন। আশিয়ান গ্রুপ মালিকানাধীন সংবাদপত্রটির সম্পাদক পদে নিয়োগ পাওয়ার পরদিন মঙ্গলবার কাজও শুরু করেছেন তিনি। শাহজাহান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ঈদুল ফিতরের পরপরই নতুন সংবাদপত্রটি বাজারে আনার আশা করছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহজাহান সরদার দীর্ঘ সাংবাদিক জীবনে বিভিন্ন সংবাদপত্রে দায়িত্বপূর্ণ পদে ছিলেন। দীর্ঘদিন ইত্তেফাকে কাজ করেন তিনি। দেশের পুরনো এই সংবাদপত্রে প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন তিনি। পরে যুগান্তরে যোগ দিয়ে উপসম্পাদক হন তিনি। শাহজাহান সরদারের সম্পাদনায় বাজারে আসে বাংলাদেশ প্রতিদিন। প্রকাশের অল্পকালের মধ্যেই এই সংবাদপত্রটি প্রচার সংখ্যায় পুরনো অনেককে ছাড়িয়ে যায়। গত বছরের নভেম্বরে বাংলাদেশ প্রতিদিন ছেড়ে দেন তিনি। নতুন পত্রিকা মানবকণ্ঠ নিয়ে আশাবাদী শাহজাহান সরদার বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা তুলে ধরে গণমানুষের সংবাদপত্র হিসেবে মানবকণ্ঠকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য। সব রুচির-সব মানুষের পত্রিকা হবে মানবকণ্ঠ, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/২১০০ ঘ.