২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে দুই আবাসন প্রকল্পের কর্মীদের সংঘর্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু ভরাটকে কেন্দ্র করে দুটি আবাসন কোম্পানির কর্মীদের সংঘর্ষে দুজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু ভরাটকে কেন্দ্র করে দুটি আবাসন কোম্পানির কর্মীদের সংঘর্ষে দুজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কপোতাক্ষ সিটি নামের আবাসন কোম্পানি উপজেলার নাওড়া এলাকায় একটি জমিতে বালু ভরাটের প্রস্তুতি নেওয়ার সময় আশিয়ান সিটির লোকজন বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে বালু নদীর মধ্যে দুপক্ষের গোলাগুলিও হয় বলে ওসি জানান। এতে উভয়পক্ষের দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম জানাতে পারেনি পুলিশ। ওসি বলেন, নাওড়া এলাকাটি বালু নদী দিয়ে ভাগ করা দুর্গম অঞ্চল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০৩৮ ঘ.