২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ভাটিয়ারির একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার পাত মাথায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ভাটিয়ারির একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার পাত মাথায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ভাটিয়ারি এলাকার এসএমএস শিপ ইয়ার্ডে মঙ্গলবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. খুরশেদ (২০) সিতাকুন্ডের কুমিরা এলাকার আলাউদ্দিনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল এ কে এম রেদুয়ানুল জান্নাত বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, ভোর পৌনে ৫টার দিকে মারাত্মক আহত অবস্থায় খুরশেদকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিপ ইয়ার্ডে কাজ করার সময় ঘরের মাচাতে থাকা লোহার একটি রডের পাত মাথায় পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪২৮ ঘ.