২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়ালের ফাঁদে মুরগী খামারির মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিয়ে শিয়ালের জন্য পাতা ফাঁদে এক মুরগী খামারির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

জয়পুরহাট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিয়ে শিয়ালের জন্য পাতা ফাঁদে এক মুরগী খামারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলা সদরের রাজকান্দা- ঠেংগাপুরে এ ঘটনা ঘটে। মৃত মুরগী খামারি আবু বক্কর রাজকান্দা-ঠেংগাপুর গ্রামের নঈম উদ্দিনের ছেলে। আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান জানান, খামারের শেডের ভেতরে শেয়াল ঢুকে মুরগী ও মুরগীর বাচ্চা খেয়ে ফেলতো। এ থেকে পরিত্রাণ পেতে খামারের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করছিল আবু বক্কর। কিন্তু অসাবধানতায় নিজের ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।” এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪১৩ ঘ.