২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদকসহ আটক

চট্টগ্রামে বিদেশি মদ বহনকারী একটি কভার্ডভ্যানসহ চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিদেশি মদ বহনকারী একটি কভার্ডভ্যানসহ চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার প্রথম প্রহরে নগরীর লালখান বাজার এলাকা থেকে ওই কভার্ডভ্যানের চালক আবু বক্করকে (২৫) আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহানগরের উপ অঞ্চল পরিদর্শক তপন কান্তি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালককে আটক করার পর কভার্ডভ্যানের জিনিসপত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। আটক মাদক দ্রব্যের আনুমানিক মূল্য দেড় কোটি টাকাবলে জানান তপন। বিডিনিউজ টোয়েন্টিফোর/এসবি/আরএ/১৬৫০ ঘ.