২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজের দুই শিক্ষার্থী ছুরিকাহত

রাজধানীর ধানমন্ডি ২ নম্বর সড়কে ঢাকা কলেজের দুইজন শিক্ষার্থী ছুরিকাহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 09:09 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডি ২ নম্বর সড়কে ঢাকা কলেজের দুইজন শিক্ষার্থী ছুরিকাহত হয়েছে। পুলিশ জানায়, রোববার সকালে ২ নম্বর সড়কের পপুলার হাসপাতালের সামনে দুইদলের মধ্যে কথাকাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। আহত শাকিব আল মাহাতির ও ঢাকা কলেজের ছাত্র। সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধানমন্ডি থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বের কোন ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা কলেজের ছাত্র শাকিবের বন্ধু সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কয়েকজন মিলে পপুলার হাসপাতালের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় সিটি কলেজের পোশাক পরা কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়। ঘটনার পর দুই কলেজের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/আরএ/১৫০৭ ঘ.