২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির অপূরণীয় ক্ষতি হলো: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক শোকবার্তায় সরকার প্রধান বলেন, স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, স্থাপত্য শিল্পে মাজহারুলের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশের প্রথম সভাপতি মাজহারুল ইসলাম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল স্থাপত্য নকশা, জাতীয় গ্রস্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়েল চারুকলা ইনস্টিটিউট ও লাইব্রেরি ভবন, রাঙ্গামাটি শহর পরিকল্পনাসহ দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটের নকশা তৈরি হয়েছিল তারই হাত দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৪৩৬ ঘ.