ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক ঘটনায় যুবদলের নেতাসহ দুই জন গুলিবিব্ধ হয়েছেন।
এরা হলেন, বাবুল হোসেন মীর (৪২), জয়নাল আবেদীন (৫০) ও মাহবুবুল আলম (৩৫)।
শনিবার বিকালে উত্তর বাড্ডায় বাবুল হোসেন মীর নামে ২১ নম্বর ওর্য়াডের যুবদলের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাবুল সাংবাদিকদের জানান, ওই সময় তিনি ‘বিশাল জেনারেল স্টোরের’ সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ স্থানীয় আনোয়ারসহ ৪/৫ যুবক তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
বাবুলের ডান হাতে ও পায়ে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে দুপুরে পল্লবীর ১৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের সামনে জয়নাল আবেদীন নামে এক রিকশাচালক গুলিবিদ্ধ হন। দুই যুবক গুলি করে পালিয়ে গেছে বলে ওই রিকশাচালক জানিয়েছেন।
রিকশাচালককে কেন গুলি করা হলো, জানতে চাইলে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, সন্ত্রাসীরা ওই রিকশাচালকে নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী মনে করে এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২১৬ ঘ.
bdnews24