২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হামলায় যুবক নিহত

গাজীপুর সদরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

গাজীপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় এ সংঘর্ষে নিহত জামির হোসেন (৩০) ওই এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় জামাল হোসেনের সঙ্গে তার তার চাচাতো ভাই মিয়াজ উদ্দিনের ছেলে আশরাফুজ্জামানের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে রাত ১০টার দিকে জামালের পরিবারের লোকজন দা ও লাঠি নিয়ে আশরাফুজ্জামানের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলায় মিয়াজ উদ্দিন, তার ছেলে জামির হোসেন, আশরাফুজ্জামান, বেলায়েত হোসেন ও নাজমুল হোসেন আহত হয়। আহতদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই জামির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জামিরের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩১৮ ঘ.