কিশোরগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে শুক্রবার রাতে হিজবুত তৌহিদ সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার দ্বীপেশ্বর গ্রাম থেকে গ্রেপ্তার এই ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
হোসেনপুর থানার ওসি এ কে মাহবুব-উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে গ্রামের পুরাতন আশ্রয় কেন্দ্রে বৈঠক করার সময় এলাকার লোকজন তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
পিটুনিতে আহত একজনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24