২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর এপিএস পদে জাহাঙ্গীর

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জাহাঙ্গীর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জাহাঙ্গীর আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এই নিয়োগ দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে কর্মরত উপসচিব খায়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তবে তার নতুন পদায়নের কোনো আদেশ এখনো জনপ্রশাসন মন্ত্রণালয় দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০১৩ ঘ.