২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ছাত্রীকে উত্ত্যক্ত, দুই কিশোরের জেল

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্কুল-ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই কিশোরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

গাজীপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্কুল-ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই কিশোরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন আলী এ দু’জনকে বিভিন্ন মেয়াদের দণ্ড দেন বলে জানায় পুলিশ। দণ্ডিতরা হলেন নরসিংদীর ভিটাপাড়া এলাকার মোর্শেদ খানের ছেলে মো. মারুফ (১৮) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে মো. ইলিয়াছ (১৮)। কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারুফ ও ইলিয়াস কাপাসিয়া উপজেলার রাওনাইদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ৭ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় শিক্ষকরা তাদের আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত মারুফকে ৬ মাস এবং ইলিয়াসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১১ ঘ.