২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুড়ি ও চিড়া তৈরিতে রাসায়নিক ব্যবহারে জরিমানা

মুড়ি ও চিড়া তৈরিতে রাসায়নিক ব্যবহার করলে জরিমানাসহ মামলা করার ঘোষণা দিয়েছে মুড়ি ও চিড়া কারখানা মালিকদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুড়ি ও চিড়া তৈরিতে রাসায়নিক ব্যবহার করলে জরিমানাসহ মামলা করার ঘোষণা দিয়েছে মুড়ি ও চিড়া কারখানা মালিকদের একটি সংগঠন। বাংলাদেশ মুড়ি ও চিড়া মিল মালিক অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই ঘোষণা দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক জাফর আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুড়ি ও চিড়া যাতে সুন্দর দেখায় সেজন্য এগুলো তৈরির সময় অনেকে হাইড্রোজ নামের একটি রাসায়নিক এবং ইউরিয়া সার ব্যবহার করেন যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অসাধু উপায়ে অধিক মুনাফা লাভের আশায় চিড়া ও মুড়িতে এগুলো ব্যবহার করলে জরিমানা ও মামলা করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ মুড়ি ও চিড়া মিল মালিক অ্যাসোসিয়েশন চিড়া ও মৃুড়িতে রাসায়নিকের ব্যবহার বন্ধে অ্যাসোসিয়েশনের আওতায় থাকা ৭০টি মিলে পর্যবেক্ষণ, প্রথমবার রাসায়নিকের ব্যবহার ধরা পড়লে এক লাখ টাকা জরিমানা এবং দ্বিতীয়বারের জন্য দ্বিগুন জরিমানাসহ খাদ্য আইনে মামলা করা, মিলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মুড়ি তৈরিতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। মুড়ি ও চিড়া শিল্পকে রক্ষা করতে নিজস্ব পর্যবেক্ষক দল তৈরি করে রাসায়নিক ব্যবহার বন্ধে ভূমিকা রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/১৯৩৯ ঘ.