ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা
পাঁচ হাজার সাতাশি টাকা উপাচার্যের কাছে জমা দিয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক মীর আবুল কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পদ্মা সেতু নির্মাণের জন্য এ অর্থ উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের কাছে প্রদান করেন লোক প্রশাসন বিভাগ।
এ সময় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে এগিয়ে আসার জন্য লোক প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানানউপাচার্য।
টাকা প্রদানের সময় ওই বিভাগের সভাপতি মো. মাহমুদুর রহমান, অধ্যাপক এম. আবুল কাশেম মজুমদার এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার পদ্মা সেতু নির্মাণের জন্য ৬ হাজার টাকা প্রতীকী তহবিল সংগ্রহ করেনশেরপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ও কর্মচারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫০৫ঘ.
bdnews24