২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হোটেল থেকে লাশ উদ্ধার

রাজধানীর সায়েদাবাদে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলায় বেল্ট প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 04:55 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলায় বেল্ট প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে হোটেল রুমির ৩১৩ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। যাত্রবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন জানান, মধ্যরাতে থানায় ফোন করে এক ব্যক্তি পুলিশকে জানান, হোটেল রুমিতে লাশ আছে। “পরে ভোররাতে ওই হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় বেল্ট প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা।” এসআই এমরান বলেন, ওই হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের কাউকে পাওয়া যায়নি। নিবন্ধন খাতায় দেখা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিল্লাল ও সালাম নামের দুই ব্যক্তি ৩১৩ নম্বর কক্ষে ওঠেন। তাদের ঠিাকানা দেওয়া আছে কুমিল্লা। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১০৪৬ ঘ.