গাজীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদ দূষণের অভিযোগে গাজীপুর সদরে একটি ডাইং কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাসকম কম্পোজিট লিমিটেড নামের এই ডাইং কারখানা কাশিমপুরের সুরাবাড়িতে অবস্থিত।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, গত মঙ্গলবার (৩ জুলাই) এক অভিযানে কারখানাটিতে বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) ত্র“টি এবং বর্জ্যে তুরাগ নদ দূষণ ধরা পরে।
এ ঘটনায় মঙ্গলবার কারখানার মালিকের কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24