নেত্রকোনা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা রেল স্টেশনে মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত হয়েছে।
নিহত বিপাশা ঋষি (৪) রেল স্টেশন বস্তির মন্তু ঋষির মেয়ে।
নেত্রকোনা রেল স্টেশন মাস্টার মো. রফি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহনগঞ্জ থেকে ছেড়ে ট্রেনটিতে বিকাল ৫টার দিকে রেল লাইনের উপর বসে থাকা শিশুটি কাটা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৪ ঘ.
bdnews24