২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জ ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

গাজীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় তিনজন নিহত হয়েছে। এরমধ্যে মঙ্গলবার বিকালে কালীগঞ্জের কাপাসিয়া মোড় রেলক্রসিংয়ে এক মেয়েশিশু নিহত এবং তার মা গুরুতর আহত হন। এছাড়া টঙ্গীতে সোমবার রাতে দু’যুবক নিহত হয়েছেন। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কাপাসিয়া মোড় রেলক্রসিং এলাকায় বসে বাচ্চাকে দুধ দিচ্ছিলেন এক মহিলা। এ সময় ট্রেনে কাটা পড়ে তার দেড় বছরের মেয়েটি দ্বিখন্ডিত হয়ে যায়। মায়েরও বাম পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেøক্সে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। মা’র (২৫) পরনে ছিল হলুদ প্রিন্টের সালোয়ার-কামিজ এবং শ্যাওলা রংয়ের ওড়না। টঙ্গী রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, সোমবার রাতে কোনো এক সময় ট্রেনে কাটা পড়েছেন এ দু’যুবক। এদের একজনকে (১৮) উদ্ধার করা হয় টঙ্গীর বউবাজার এলাকা থেকে। তার পরনে জিন্সের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও সাদা হাফ শার্ট ছিল। আরেকজনকে (৩২) পাওয়া যায় টঙ্গীর বনমালা এলাকায়। তার পরনে ছিল নীল রংয়ের জিন্সের ফুল প্যান্ট ও কমলা-নীল রংয়ের টি-শার্ট। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৪ ঘ.