২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার উত্তর জলদী দেবপাড়া এলাকার দুবাই প্রবাসী মানিক দেবের ছেলে জয় দেব (৮) ও মেয়ে জয়া দেবের (৬) লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। ওই দু’জনই উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল ছুটি হলে জয় ও জয়া বাড়িতে গিয়ে পুকুরে পাড়ে খেলতে যায়। এ সময় পুকুরে ডুবে তারা মারা যায়। খবর পেয়ে বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল ঘটনাস্থলে গিয়েছিলেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৫১ ঘ.