২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভারতীয় পণ্যসহ আটক ৪

বাগেরহাট থেকে ভারতীয় পণ্যসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

বাগেরহাট, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাট থেকে ভারতীয় পণ্যসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার রাতে রূপসা নদীর উপর খানজাহান আলী সেতুর কাছ থেকে এসব অবৈধ পণ্যসহ তাদেরকে আটক করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনায়ক সাঈদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য ঢাকায় নিয়ে যাওয়ার খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। ওই সেতু এলাকা থেকে কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণে ভারতীয় পণ্যসহ চারজনকে আটক করে তারা। আটক মালামালের মধ্যে ভারতীয় শাড়ি, থ্রিপিস, কস্মেটিকস, গাড়ির যন্ত্রাংশ ও ওষুধ রয়েছে। মঙ্গলবার দুপুরে উদ্ধার করা মালামাল খুলনা শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৩৫ঘ.