২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বরযাত্রীর মাইক্রোবাস খাদে, নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানিতে বরবাহী মাইক্রোবাস খাদে পড়ে এক বরযাত্রী নিহত এবং ৮ বরযাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

গোপালগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানিতে বরবাহী মাইক্রোবাস খাদে পড়ে এক বরযাত্রী নিহত এবং ৮ বরযাত্রী আহত হয়েছেন। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার রাজপাট গ্রামে এ দুর্ঘটনায় নিহত শংকর সিকদার (৩৩) গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষালকান্দি গ্রামের বাসিন্দা। কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শংকর তার খালাতো বোন লিমা গোলদারের বিয়েতে উপজেলার ঘৃতকান্দি গ্রাম থেকে বরযাত্রীদের নিয়ে কনের বাড়ি আনতে গিয়েছিলেন। ফেরার পথে রাজপাটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীসহ মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১৫৩০ঘ.