মাগুরা/রাজবাড়ী, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় মাগুরায় শালিখার সীমাখালিতে এক শিশু এবং রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার সাইনবোর্ড এলাকায় অপর এক শিশু নিহত হয়েছে।
দু’টি দুর্ঘটনাই ঘটে মঙ্গলবার দুপুর ১২টার দিকে।
নিহতরা হচ্ছে- মাগুরার শতখালি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রীমা খাতুন (১০) এবং রাজবাড়ীর ক্যানেলঘাট এলাকার তোফাজ্জেল হোসেনের মেয়ে তানিয়া (৫)।
মাগুরার শালিখা থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২টার দিকে স্বুল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাস রীমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাশার জানান, দুপুর ১২টার দিকে রাস্তা পার হবার সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪১৫ঘ.
bdnews24