২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের সময় ২২ হাজার ইয়াবা আটক

টেকনাফ সীমান্তে নাফ নদী দিয়ে পাচারের সময় ২১ হাজার ৮৫১টি ইয়াবা ট্যাবলেট আটক করেছে বিজিবি সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ সীমান্তে নাফ নদী দিয়ে পাচারের সময় ২১ হাজার ৮৫১টি ইয়াবা ট্যাবলেট আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিয়ানমার সীমানা সংলগ্ন নাফ নদীর লেদা এলাকা থেকে এসব নেশার বড়ি আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক চোরাকারবারীরা নৌকায় করে মিয়ানমার থেকে এসব ইয়াবা বাংলাদেশে আনছিল। এ সময় বিজিবির লেদা সীমান্ত চৌকির সদস্যরা তাদের তাড়া করলে ট্যাবলেটের প্যাকেট ফেলে দিয়ে নৌকায় করে তারা আবার মিয়ানমারের দিকে পালিয়ে যায়। ওই নৌকায় চার চোরাকারবারি ছিল জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, “তাদের আমরা চিহ্নিত করতে পারলেও ধরা যায়নি।” লেফটেনেন্ট কর্নেল জাহিদ বলেন, উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৬৫ লাখ টাকা। এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১০৫ ঘ.