২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিংয়ে পড়ানোয় বরখাস্ত প্রাথমিক শিক্ষক

কোচিংয়ে পড়ানোর অভিযোগে চাঁদপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চাঁদপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচিংয়ে পড়ানোর অভিযোগে চাঁদপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন এ আদেশ দেন। বরখাস্ত মো. হারুনুর রশিদ স¤প্রতি হাসান আলী প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। এর আগে তিনি গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন। হাসান আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমেদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরিচ্যুত শিক্ষক হারুনুর রশিদ কিছুদিন আগে গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাসান আলী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এখানে এসেও তিনি আগের বিদ্যালয়ে (গুয়াখোলা) গিয়ে শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতেন। বিষয়টি সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে তিনি ব্যবস্থা নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.