২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ। শুধু হাফপ্যান্ট পরিহিত লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে, পচে যাওয়া এ লাশের মুখ বিকৃত হয়ে গেছে। পুলিশের ধারণা, ৫/৭ দিন আগের লাশটি অন্য কোনো স্থান থেকে ভেসে এসেছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়ার পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারছে না পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৮ঘ.