সিরাজগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
রোববার রাতে এ ঘটনার পর নিহত জুলেখা খাতুনের (২৬) স্বামী তাড়াশ উপজেলার বি-রৌহালী গ্রামের ক্ষেত-মজুর রেজাউল করিম পলাতক রয়েছেন।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বি-রৌহালী গ্রামের নেশাগ্রস্ত ক্ষেত-মজুর রেজাউল করিম পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী জুলেখাকে প্রায়ই মারধর করত।
রোববার রাতে বাকবিত-ার এক পর্যায়ে রেজাউল তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে জানান তিনি।
এ ব্যাপারে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩১ঘ.
bdnews24