ফেনী, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকার জলদস্যু মিন্টু বাহিনীর দুই সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার ফেনী শহরের কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার হন দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আনিছুল হক (২৬) ও আলমগীর হোসেন (২৮)।
সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরে সোনাগাজী মডেল থানা পুলিশ কোর্ট এলাকায় অভিযান চালায়।
তিনি বলেন, এ দু’জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় গবাদি পশু লুট, ট্রলার ও বাড়িঘরে ডাকাতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে ১০টি মামলা ও বহু অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24