২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি

নানা আয়েজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

পবিপ্রবি, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়েজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। পরে বেলুন ওড়ানো হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বিশ্ববিদ্যালয়েল যুগপূর্তি উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শাহ্জাহান মিয়া। শোভাযাত্র শেষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, বিশ্বায়নের এই যুগে মানসম্মত উচ্চশিক্ষা ও উদ্ভাবনমূলক গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা নিরন্তর কাজ করে যাচ্ছেন। ২০০০ সালের ৮ জুলাই তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে ৭টি অনুষদের প্রায় ৩ হাজার শিক্ষার্থী ও ৩শ’ শিক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয়টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮২৬ ঘ.