২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পাথর শ্রমিকদের সড়ক অবরোধ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার দিয়ে পাথর উত্তোলনের প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পাথর শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

পঞ্চগড়, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার দিয়ে পাথর উত্তোলনের প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পাথর শ্রমিকরা। রোববার প্রায় ৩ হাজার পাথর শ্রমিক সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘণ্টা পঞ্চগড়-বাংলাবান্ধা সড়ক অবরোধ করে রাখে। পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয় সিন্ধু তালুকদার ও তেঁতুলিয়া থানার ওসি মোসব্বেরুল হক অবরোধস্থলে এসে দু’দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা। পাথর শ্রমিক নেতা ও তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তারুল হক মুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের লোকদের সহায়তায় ডাহুক নদী থেকে ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করছে। বর্তমানে ১শ’ ২০টি ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। তেঁতুলিয়া থানার ওসি মোসব্বেরুল হক অবরোধের সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৭৫০ঘ.