২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সফরমার চোর সন্দেহে পিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 05:06 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, রোববার ভোরে জালকুড়ি মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের মাঠপাড়া হাজী সুপার মার্কেট এলাকায় একদল চোর বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে চোরের দলকে ধাওয়া করে দুই জনকে ধরে ফেলে। বাকিরা ট্রাকে করে পালিয়ে যায়। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে পুলিশ কর্মকর্তা জানান। জনতার হাতে আটক অজ্ঞাতপরিচয় আরেকজনকে পুলিশ উদ্ধারের চেষ্টা করলে এলাকাবাসী পুলিশকেও ধাওয়া করে। পরে বাড়তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ নিয়মিত টহল না দেওয়ায় ওই এলাকায় প্রায়ই ট্রান্সফরমার চুরি যায়। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। চুরি যাওয়া ট্রান্সমার উদ্ধার করতেও পুলিশ ব্যর্থ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০১ ঘ.