ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকায় এক ভুয়া চিকিৎসককে সাজা ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১০ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক সম্পা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার হাটখোলার ‘শফি ডেন্টাল ক্লিনিক’ অভিযান চালিয়ে এসএম রায়হান (৪৮) নামের ওই ভুয়া ডাক্তাকে আটক করা হয়।
রায়হান নিজেকে দন্ত চিকিৎসক বলে দাবি করলেও এ সংক্রান্ত কোনো সনদ দেখাতে পারেননি।
চিকিৎসক সনদ না থাকায় ও রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে রায়হানকে এক বছরের কারাদ- ও ১ লাখ টাকা জরিমান করেন র্যাবের হাকিম শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেন।
রায়হানকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান সম্পা ইয়াসমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৩৮ ঘ.
bdnews24