২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল সার্ভিসের মেয়াদ বাড়ানোর দাবি

রংপুর বিভাগের জেলাগুলোতে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে ন্যাশনাল সার্ভিসের মেয়াদ বাড়ানোর দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন কুড়িগ্রাম ও লালমনিরহাটবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বিভাগের জেলাগুলোতে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে ন্যাশনাল সার্ভিসের মেয়াদ বাড়ানোর দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন কুড়িগ্রাম ও লালমনিরহাটবাসীরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের সাংসদ একেএম মাইদুল ইসলাম ও জাফর আলী মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। মাইদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামসহ রংপুর বিভাগের জন্য ন্যাশনাল সার্ভিসের মেয়াদ বাড়ানোর প্রতিশ্র“তি দিয়েছেন। তার এ প্রতিশ্র“তি বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকারের মেয়াদে চালু হওয়া ন্যাশলাল সার্ভিসের আওতায় কুড়িগ্রাম জেলায় ৩০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হয়েছে। চলতি মাস থেকে এ কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার কথা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ন্যাশনাল সার্ভিসে কর্মরত বেকার যুবদের কর্মসংস্থানের মেয়াদ বৃদ্ধি এবং কুড়িগ্রাম জেলায় দারিদ্র্য বিমোচন প্রকল্প চালু করতে হবে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধখাওয়া নদীর ভাঙ্গন থেকে জনগণকে রক্ষায় নদীখনন করতে হবে। সাংসদ জাফর আলী কুড়িগ্রামসহ রংপুর বিভাগের সকল থানায় গ্রামে গ্রামে বিদ্যুতায়ন ও কুড়িগ্রাম টেক্্রটাইল মিল পুণরায় চালুর দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০০২ ঘ.