চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১২টি চোরাই মোবাইল ফোনসেট জব্দ করেছে শুল্ক কর্মকর্তারা।
শনিবার সকাল সাড়ে ৮টায় শারজাহ থেকে আসা ফ্লাই এরাবিয়ার এক যাত্রীর তিনটি ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের এসব মোবাইল সেট জব্দ করা হয়।
এসব মোবাইল ফোন সেটের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (এয়ারপোর্ট) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনটি লাগেজ তল্লাশি করে এসব চোরাই মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
তিনি বলেন, এগুলো অবৈধভাবে বিমানবন্দর দিয়ে আনা হয়। জব্দকৃত ফোনগুলো চট্টগ্রাম কাস্টমসের কাস্টডিয়ান শাখায় জমা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরা ডটকম/এমসি/এমআই/১২৪১ ঘ.
bdnews24