২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা দ্রুত নিষ্পত্তিতে জোর প্রধান বিচারপতির

মানুষের ভোগান্তি কমাতে মামলা দ্রুত নিষ্পত্তির ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

গাজীপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষের ভোগান্তি কমাতে মামলা দ্রুত নিষ্পত্তির ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। এজন্য একযোগে কাজ করতে বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার গাজীপুরে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বলেন, “ট্রায়াল কোর্টের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। বিচারক ও আইনজীবীরা নিষ্ঠার সঙ্গে কাজ করলে মামলা দ্রুত নিষ্পত্তি হবে। “কম সময়ে মামলা নিষ্পত্তি হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে, আদালতে মামলার সংখ্যা বাড়বে এবং মানুষ হবে আদালতমুখী,” বলেন তিনি। গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল, গাজীপুরের জিপি আবদুল মান্নান পাঠান, পিপি নূরুল আমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম প্রধান প্রমুখ। সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলামও সভায় ছিলেন। সভায় যোগ দেওয়ার আগে প্রধান বিচারপতি গাজীপুর জেলা আদালত কক্ষ, মালখানা (গারদখানা), নকলখানা ও বিচারিক কার্যক্রম পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৬ ঘ.