২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন

হেরোইন বহন করার অভিযোগে এক পরিবহন কর্মচারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

বরিশাল, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেরোইন বহন করার অভিযোগে এক পরিবহন কর্মচারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ৬ মাস কারাভোগ করতে হবে। বুধবার আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন। দণ্ডিত মো. কামরুল ইসলাম যশোর নাভারন রেলবাজার এলাকার বাসিন্দা। তিনি যাত্রীবাহী বাস ঈগল পরিবহনের কর্মচারী। বেঞ্চ সহকারী জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালে ১১ জুলাই র‌্যাব বরিশালের উজিরপুর উপজেলার ইচালাদি বাসস্ট্যান্ড এলাকা থেকে কামরুলকে একশ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করে। পরদিন র‌্যাব-৮ এর ডিএডি জামিন উদ্দিন দুই জনকে আসামি করে উজিরপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয় একজনের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৯ ঘ.