২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবারের পরিবর্তে শনিবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 06:17 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবারের পরিবর্তে শনিবার অনুষ্ঠিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বনির্ধারিত এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শুক্রবার (৬ জুলাই) হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়েছে। ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাত্তার তাপুকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। চিত্তরঞ্জন মিশ্র জানান, শনিবার সকাল ৯টায় শিক্ষক-শিক্ষার্থীদের এবং কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৫৩ পাস হয়। একই বছরের ৬ জুলাই দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২১০ ঘ.