ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবে বরাত উপলক্ষে ঢাকা মহানগরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বিস্ফোরক দ্রব্য বহন ও আতশবাজি নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার মহানগর পুুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৫ জুলাই শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য এ আদেশ দেওয়া হল।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬৩৩ ঘ.
bdnews24