সিরাজগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে সংস্কার কাজ দেখতে গিয়ে বাঁশের খুঁটির আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম (৬৫) শহরের একডালা মহল্লার মৃত জুরান আলীর স্ত্রী।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান সরদার জানান, ঘটনাটি তিনি শুনেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা বেগম শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে সংস্কার কাজে নিয়োজিত তার নিজের নৌকার কাছে বসে ছিলেন। এমন সময় নদীর প্রবল স্রোতে নৌকার খুঁটি উপড়ে মাথায় আঘাত লাগলে গুরুতর আহত হন জাহানারা।
আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০০৯ ঘ.
bdnews24