২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে আসামি ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে দুই আসামি ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে দুই আসামি ছিনতাই হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে পূর্বগ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তারিক ও আরিফ নামে দুই মাদক বিক্রেতাকে আটক করে। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান সাংবাদিকদের বলেন, থানায় নেওয়ার পথে কিছু লোক পুলিশের ওপর হামলা চালিয়ে দুইজনকে ছিনিয়ে নেয়। এসময় তাদের হামলায় পুলিশের রূপগঞ্জ থানার এএসআই মনিরুজ্জামান মনির ও হানিফ মিয়া আহত হন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছিনতাই হওয়া এক আসামির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরএ/১৮২৬ ঘ.