২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হামলায় চাচা-ভাতিজা নিহত

নাটোরের গুরুদাসপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

নাটোর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। নিহতরা হলেন- উপজেলার সিধুলি গ্রামের ইয়ারুল (৩৫) ও তার চাচা আমির হোসেন (৪৩)। পুলিশ জানায়, ওই গ্রামের শাহজাহান আলী ও আমজাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় মানিকপুর বাজারে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে আমজাদ হোসেনের সমর্থকরা দুপুর সাড়ে ১১টার দিকে রাম দা, বল্লম, শাবল ও হাঁসুয়া নিয়ে শাহজাহানের বাড়িতে হামলা চালায়। এ সময় শাহজাহানের আত্মীয় আমির হোসেন ও ইয়ারুলকে তার বাড়ির উঠানে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় ওই বাড়ির জরিনা বেগম (২৩), আহম্মেদ আলী (৩৫) ও শাজাহান আলী (৪৫) আহত হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুদাসপুর থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাল্টা হামলা মোকাবেলায় গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে বলে জানান পুলিশ সুপার কায়ুমুজ্জামান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮২২ ঘ.