২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ছুরিকাঘাতে পরিচ্ছন্নতাকর্মী নিহত

পুরান ঢাকার সূত্রাপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার সূত্রাপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। সোমবার ভোরে সূত্রাপুরের রায়সাহেব বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মো. আবদুর রহিম হাওলাদার (৪০) ন্যাশনাল ব্যাংক বাবুবাজার শাখার পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রায়সাহের বাজারের নাসির উদ্দিন সর্দার লেনের জি এম মেটালের ইঞ্জিনিয়ারিং এর সামনের রাস্তায় রহিমের মৃতদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, রাতে বাসে করে রহিম পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকায় আসছিলো। ভোরে বাবুবাজারের বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে ছুরি মেরে হত্যা করে পালিয়ে যায়। রহিমের সঙ্গে থাকা মানিব্যাগ পাওয়া গেলেও তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি বলে জানান ওসি। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪৪০ ঘ.