ঝিনাইদহ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে উপজেলার কালীশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম রেজা (৪৫) কুুষ্টিয়ার আব্দালপুর গ্রামের খোদাদাত হোসেনের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের তালুকদার জানান, কুষ্টিয়ার লক্ষ্মীপুর হাটে পান বিক্রি করে বাড়ি ফিরছিলেন রেজাউল। কালীশংকরপুর গ্রামে পৌঁছালে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পূর্ব শত্র“তার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৪৫০ ঘ.
bdnews24