২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্রাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগার আত্রাইয়ে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

নওগাঁ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগার আত্রাইয়ে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাসখামার গ্রামের নাগর নদীর বাঁধে পাশে গোলাম মোস্তাক নামের ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। চাতাল ব্যবসায়ী মোস্তাক উপজেলার বিশা ইউনিয়নে খাস খামার গ্রামের মৃত ইনতুল্লাহর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে খাসখামার গ্রামের মৃত মাদারী সরদারের ছেলে আব্দুল জব্বার (৪৫) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খাঁন জানান, শনিবার রাতে প্রচ- গরমের কারণে মোস্তাক বাড়ি সংলগ্ন নাগর নদীর বাঁধে যায়। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় ও শরীরে কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। পরে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী জাহানারা আত্রাই থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯২০ ঘ.