২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

ঢাকা ও বগুড়া পরিবহন মালিক শ্রমিকদের বিরোধের জের ধরে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

বগুড়া, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও বগুড়া পরিবহন মালিক শ্রমিকদের বিরোধের জের ধরে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার রাত থেকে এই পথে উভয় স্থানের তেমন কোনো যাত্রীবাহী বাস চলাচল করেনি। বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগুড়া থেকে ঢাকা মহাখালী টার্মিনালে বগুড়ার মালিকের বাস চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বগুড়ার মালিকদের দু’টি নতুন এসি বাস মহাখালী রুটে চলাচল নিয়ে বিরোধ বাধে বলে জানান বগুড়া পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। তিনি বলেন, নতুন বাস চলাচল নিয়ে মহাখালী মালিক সমিতির আপত্তির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্য মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম এ অভিযোগ নাকচ করে বলেন, নিয়মিত চাঁদা না দেওয়ায় বগুড়ার মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। “গত শনিবার একতা পরিবহনের কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় প্রথমে তারা একতার কাউন্টার বন্ধ করে দেয়। পরে তারা বাইপাস দিয়েও বাস চলাচল বন্ধ করে দিলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়,” ঢাকার এই বাস মালিক নেতা। তিনি জানান, ঢাকা থেকে কয়েকটি বাস ছেড়ে গেলেও বগুড়ার আগেই যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সরেজমিনে দেখা যায়, রোববার সকাল থেকে বগুড়ার বাস কাউন্টারগুলো থেকে কোনো টিকেট বিক্রি হয়নি। দুুপুর থেকে কাউন্টার বন্ধ ছিল। যারা আগাম টিকেট কিনেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। অনেক যাত্রী টার্মিনালে এসে ফিরে গেছেন। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া সকাল থেকে উত্তরাঞ্চলের অন্য জেলা থেকে আসা বেশ কিছু বাস ফিরিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯১৭ ঘ.