চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কভার্ড ভ্যানের চাপায় নসিমন যাত্রী এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।
রোববার সকাল ১১টার দিকে সীতাকুণ্ডের ইদুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাসেম (৩৪) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসরতনগর গ্রামের নুরুল আলমের ছেলে।
সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামমুখী একটি কভার্ড ভ্যান নসিমনকে পেছন থেকে চাপা দেয়। এতে নসিমন যাত্রী কাসেম ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত হন নসিমন চালক আবুল হোসেন (৬০) এবং অপর যাত্রী মো. খোকন (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২০ ঘ.
bdnews24