২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের ইয়াবাসহ এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ফরিদপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আওয়াল খান (৩০) স্থানীয় বেসরকারি সংস্থা এসডিসি’র ভীমপুর শাখার সহকারী ব্যবস্থাপক। তার বাড়ি জেলার ভাঙ্গা উপজেলার দক্ষিণ গঙ্গাধরদী গ্রামে। শনিবার সকালে বোয়ালমারী উপজেলার সহস্্রাইল ঈদগাহ ময়দানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটর সাইকেল যোগে আসার পথে আওয়াল খানকে পুলিশ চ্যালেঞ্জ করে তার মানিব্যাগ তল্লাশি করে ১০৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আওয়াল খানকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে বোয়ালমারী থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৯৩৩ ঘ.